রিয়েলমির নতুন ফাইভজি ফোন উন্মোচন আজ

২৩ এপ্রিল, ২০২০ ০১:৫১  
এই বছরের প্রথমদিকে এক্স৫০ ফাইজি এবং এক্স৫০ প্রো ফাইভজি উন্মোচনের পর রিয়েলমি তাদের তৃতীয় ফাইভজি স্মার্টফোন উন্মোচন করছে আজ। চীনে আনুষ্ঠানিকভাবে ডিভাইসটি উন্মোচন করা হবে। খবর জিএসএম এরিনা। রিয়েলমি অফিশিয়াল উইবো অ্যাকাউন্টে দুটি ফোনের বিষয়ে ইঙ্গিত করা হয়েছে। দ্বিতীয় স্মার্টফোনটি হতে পারে রিয়েলমি এক্স৫০ ইয়ুথ। ইতিমধ্যেই রিয়েলমি এক্স৫০ ইয়ুথ চীনের এমআইআইটি এবং থ্রিসি সার্টিফিকেশন পেয়েছে। এতে রয়েছে ফাইভজি সংযোগ এবং ৩০ ওয়াটের চার্জিং সুবিধা। এছাড়া বিভিন্ন তথ্য থেকে জানা গেছে, ফোনটিতে থাকছে ৪৮ মেগাপিক্সেল মেইন শ্যুটার ক্যামেরা। এছাড়া রয়েছে আট মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড স্ন্যাপার এবং দুইটি দুই মেগাপিক্সেল ক্যামেরা। সামনে দুটি পাঞ্চ-হোলে থাকছে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও দুই মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ডিবিটেক/বিএমটি